বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭
২৯৩
বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট রুখতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নিলে জনগণ তাদেরও জবাব দেবে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাস্থ্য সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘জিয়া-খালেদা জিয়া মানুষের পালস বুঝেছিলেন বলেই বিএনপি বড় দল হয়েছে। এখনকার নেতারা জনগণের এই পালস না বুঝলে হারিয়ে যাবে। জনতার জন্য ফিরে আসুন।’
পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আট দলের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পাঁচ দাবিতে জামায়াতসহ আট দলের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের ওপর কোনো ধরনের হামলা হলে এনসিপি বসে থাকবে না।’
আওয়ামী লীগকে ঠেকাতে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট বলে মন্তব্য করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘কথা বললেই উপদেষ্টারা নাখোশ হন। জনগণের সঙ্গে সম্পৃক্ততা হারিয়েছে সরকার। একা একা চলাফেরা শুরু করেছে তারা। দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলেই হামলা করা হচ্ছে। কথা বললেই উপদেষ্টারা নাখোশ হন-নাখোশ হয়ে লাভ নেই, জনগণের দাবি বুঝিয়ে দিতে হবে।’
আগুন সন্ত্রাসে আহতদের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এনসিপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতাদের ওপর সব ধরনের শাস্তি প্রয়োগ করেছে আওয়ামী ফ্যাসিস্ট রেজিম। সংস্কার প্রক্রিয়া থেকে একটি দল বেরিয়ে গেছে। জনগণ বোঝে না এমন প্রচার চালানো হচ্ছে। তাদের কাছে আবেদন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক হোন। বড় একটি প্রজন্ম সংস্কার চায়।’
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক