বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৫
২৬৮
কোনো নির্দেশনা বা প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশে কখনো তা হয়নি—এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামীর যে সংস্কার সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদে হবে। এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই।
তিনি বলেন, আমাদের পক্ষ থেকে ৩১ দফা সংস্কারের যে প্রস্তাব, সেটা আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে পরিপূর্ণভাবে সমাধান ও বাস্তবায়ন করবো।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংস্কারের ব্যাপারে আমীর খসরু মাহমুদ চৌধুরী দৃঢ়কণ্ঠে বলেন, সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে। সংসদের মধ্য থেকেই সংস্কার হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবেন। এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নেই।
তিনি বলেন, গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে বাংলাদেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এত ত্যাগের পর আজ আবারও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে।
‘সেই হুমকি আসছে এমন এক সময়ে যখন গোটা দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সংসদ করতে চায়, একটা নির্বাচিত সরকার করতে চায়’- বলেন তিনি।
নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক—এমন মন্তব্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা সেই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করার মতো নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমরা যে জায়গায় আজ এসেছি, যে ক্রান্তিলগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এটি মোকাবিলা করতে হবে। ৭ নভেম্বরের স্পিরিট নিয়ে আবারও এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক