অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আউটসোর্সিং প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিলের দাবীতে স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ রাত ১০:০৮

remove_red_eye

৩৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী’র বিভিন্ন দপ্তরে “আউটসোর্সিং” প্রক্রিয়ায় লোকবল নিয়োগ বাতিল করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবীতে ভোলা  জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ জেলা শাখার পক্ষ থেকে নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক আজাদ জাহানের নিকট স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৭ বছরে ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে কোনো কারিগরি জনবল নিয়োগ না দেওয়ায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত ঠিকাদার ও গ্যাটিস নির্ভর হয়ে পড়েছে। এতে গ্রাহক সেবার মান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতাও কমে গেছে।
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ আইএলও’র ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পরিপন্থী। এছাড়া আউটসোর্সিং কর্মীরা গ্রাহক সেবার মান বজায় রাখতে ব্যর্থ এবং কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধ না থাকায় বিভিন্ন স্থানে দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। স্মারকলিপিতে অবিলম্বে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ ভোলা জেলা শাখার  সভাপতি এসএম সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন,জেলা শ্রমিক দলের  সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদারসহ অনেকে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...