অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহীমকে বিশাল গণসংবর্ধনা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৫ রাত ১০:১১

remove_red_eye

৩৯৬

বিশেষ প্রতিবেদক/কাজী জামাল, খালেদ মোশাররফ, দৌলতখান : ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় গ্যাসভিত্তিক কল-কারখানা নির্মাণ করে ভোলার মানুষের বেকারত্ব দূর করা হবে বলে মন্তব্য করেছেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজ ইব্রাহীম।
বুধবার বিকেলে দৌলতখানবাসীর আয়োজনে তাঁকে এক গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে। এর আগে সকালে হাফিজ ইব্রাহীম ঢাকা থেকে লঞ্চযোগে দৌলতখানে পৌঁছালে মেঘনা নদীর ভোলা সীমানায় শত শত ট্রলার, জেলে, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীরা জেলে নৌকায় চড়ে তাঁকে অভ্যর্থনা জানান এবং ধানের শীষের পক্ষে স্লোগান দেন। সরেজমিনে দেখা গেছে, বুধবার দুপুর থেকেই দৌলতখান পৌরসভার সদর রোডজুড়ে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ সমবেত হন। তাঁরা ধানের শীষ হাতে হাফিজ ইব্রাহীমের নামে স্লোগান দিয়ে গণসংবর্ধনায় অংশ নেন।
হাফিজ ইব্রাহীম  প্রথমে   জুলাই গন হত্যায় যারা নিহত হয়েছে  তাদের রুহের আত্নার মাঘফেরাত কামনা করেন। এ সময় হাফিজ ইব্রাহিম বলেন,  ২০০১ সালে আপনাদের  এলাকায়  আমি যে রকম  উন্নয়ন মুলক কাজ করেছি  আগামীতে ইনশাআল্লাহ  আমাদের  উন্নয়ন  অব্যহত  থাকবে, বিশেষ করে দৌলতখান  ও বোরহান উদ্দিনে  ইয়াবাসহ সকল ধরনের মাদক   নির্মূল করে   যুবকদের   কর্মসংস্থার জন্য  প্রকৃতিক গ্যাস দিয়ে  মিল কারখানা তৈরী করবো। মানুষের  স্বাস্থ্যের  সু- চিকিৎসার জন্য  হাসপাতালে  নিয়মিত ডাক্তার  রাখা এবং  ৫০ থেকে ১০০ বেড বাড়ানো হবে। 
গণসংবর্ধনায় হাফিজ ইব্রাহীম বলেন,“১৯৯১ সালে আপনাদের মাঝে এসে কাজ শুরু করেছিলাম, এখনও করছি, ভবিষ্যতেও করব। এবারের প্রধান লক্ষ্য হলো দৌলতখান ও বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন করা। বেকারত্ব দূর হলে সমাজে মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত কমবে। আমরা মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং নির্মূল করব।”
তিনি আরও বলেন,“আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, খুন, গুমসহ দেশ বিক্রির পায়তারা করেছে এবং সবক্ষেত্রে দলীয়করণ করেছে। আমরা সেই পুনরাবৃত্তি হতে দেব না। বিএনপি ক্ষমতায় এলে ভোলার চার সংসদ সদস্য মিলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ নির্মাণসহ ভোলাবাসীর ৬ দফা দাবি বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন,  “বিএনপি ক্ষমতায় এলে আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।
গণসংবর্ধনায় আরও বক্তব্য দেন ভোলা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, “হাফিজ ইব্রাহীম বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। তাঁর জনপ্রিয়তায় মাঠে নেমে এসেছে আজকের এই জনসমুদ্র। তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক তালুকদার।
এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ প্রমুখ। এছাড়াও দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  শাহজাহান শাজুসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। 

দৌলতখান ভোলা সদর বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...