অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৪৭২

মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরায় ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী বলেন, একটি দল আগে চাঁদাবাজি ও নির্যাতন করে পালিয়েছে, এখন আরকেটি দল চাঁদাবাজি ও জুলুম নির্যাতন করছে। এদেশের মানুষ নৌকা ও ধানের শীষের শাসন দেখেছে, এখন তারা ইসলামী দলের পক্ষে ভোট দিবে।
তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবী করেন। এছাড়া কোন নির্বাচন হবে না বলে জানান তিনি। 
বুধবার এশারবাদ উপজেলা সদর হাজিরহাট বাজার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কার্যালয়ের সামনে উপজেলা যুব আন্দোলন আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরমোনাই মনোনীত প্রার্থী প্রফেসার এ এম কামাল উদ্দিন। 
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে হাত পাখা মার্কায় ভোট দাবী করে চরফ্যাসন ও মনপুরা উপজেলায় বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙ্গনের সকল কাজ স্বচ্ছতার সহিত হবে বলে আশ্বস্ত করেন। এছাড়াও চাঁদাবাজা ও সন্ত্রাসীদের রুখতে আগামী নির্বাচনে ইসলামী দলের পক্ষে ভোট দিতে সকলকে অনুরোধ করেন।
এই সময় মনপুরা যুব আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুফতি আবদুর রহিম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাও. মোঃ শিহাব উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এনায়েত উল্লাহ, সাধারন সম্পাদক হাফেজ মাও. ইউনুচ, মরপুরা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাও.আলাউদ্দিন ফরাজীসহ ভোলা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতারা।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...