বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৫ রাত ০৮:২৬
৪৮৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে ১৯ ছাত্র–যুবকের ভোলা থেকে ঢাকা সেতু অফিস পায়ে হেঁটে ও তেঁতুলিয়া নদী সাঁতরে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।
তাদের যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে তারা ১১ নভেম্বর ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার জ্যাকব টাওয়ারের সামনে থেকে যাত্রা শুরু করেন। শুক্রবার দুপুরে প্রথম ধাপে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে ভোলার ব্যাংকের হাট তেঁতুলিয়া নদীর ঘাটে পৌঁছান। এরপর তেঁতুলিয়া নদীর প্রবল স্রোত ও শীতের ঠান্ডা পানি সহ ঝুঁকিপূর্ণ পরিবেশ উপেক্ষা করে তারা সাতার কেটে ভোলার ভূখণ্ড থেকে বরিশালের ভূমিতে ওঠেন।
এ সময় নদী সাঁতরে পার হতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েন। এদিকে ভোলা থেকে নদী পার হওয়াই তাদের যাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল। বর্তমানে তারা বরিশালের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছেন। বরিশাল হয়ে সড়কপথে পায়ে হেঁটে ঢাকার দিকে যাত্রা অব্যাহত রাখবেন। তাদের গন্তব্য ঢাকা সেতু ভবন। যেখানে পৌঁছে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরবেন।
তাদের পাঁচ দফা দাবি গুলো হচ্ছে
১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ
২. ভোলায় মেডিকেল কলেজ স্থাপন
৩. গ্যাসভিত্তিক শিল্পায়ন
৪. পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
৫. স্থায়ী বেরিবাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণ।
এ দিকে তেঁতুলিয়া নদী সাতরে পার হওয়ার সময় রামিম নামের এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাদের যাত্রাসঙ্গী পর্যবেক্ষণ ট্রলারে থাকা মীর মশারেফ অমি ও মেহেদী হাসান। এখন সে মোটামুটি সুস্থ আছে এবং তারা পথযাত্রা আবার শুরু করেছে ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত