অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে কৈশোর কার্যক্রমের আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ দুপুর ০২:২১

remove_red_eye

২৯৮

লালমোহন প্রতিনিধি : কোস্ট ফাউন্ডেশন-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও কৈশোর কার্যক্রমের আয়োজনে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের হোসনেআরা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের বালক ও বালিকা শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ফুটবল, দৌড়, মোরগ লড়াই, বালতিতে বল নিক্ষেপ, সংগীত, নৃত্যসহ নানা আকর্ষণীয় ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার প্রদর্শন করে।
দিনশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৈশোর পর্যায়ের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। কোস্ট ফাউন্ডেশনের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকÑসবাই আনন্দ ও উদ্দীপনার সঙ্গে দিনটি উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশন এর লালমোহন এলাকা ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন, শাখা ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন এবং বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোস্ট ফাউন্ডেশন এর সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত কৈশোর কার্যক্রমের লালমোহন উপজেলা মনিটরিং অফিসার রাবেয়া বিনতে খায়ের।

লালমোহন মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...