অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে তেতুলিয়া নদীর পাড়ে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’ উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ০৮:১২

remove_red_eye

৩৫৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ÒJust Transition-Justice Based TransitionÓ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে ‘গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন ২০২৫’। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং দ্য এম্বাসি অব সুইডেন-এর অর্থায়নে সিআরইএ (CREA) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার (১৪ নভেম্বর) বোরহানউদ্দিন উপজেলার সাচরা ইউনিয়নের চরগঙ্গাপুর তেতুলিয়া নদীর পাড়ে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলবায়ু-ঝুঁকিপূর্ণ এই অঞ্চলে সকাল থেকেই ভিড় করেন স্থানীয় নারী-পুরুষ, যুবসমাজ, কিশোর-কিশোরী, কমিউনিটি নেতৃত্ব, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নদীভাঙন প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং ন্যায়ভিত্তিক রূপান্তরের দাবি জানান।

কর্মসূচিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, নারী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও নেতৃত্ব নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব জীবনযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
তাদের মতে, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে ন্যায়ভিত্তিক রূপান্তর এখন সময়ের দাবি। স্থানীয়ভাবে সচেতনতা ও প্রস্তুতি না বাড়ালে ভবিষ্যতে নদীভাঙন, লবণাক্ততা ও চরম আবহাওয়ার ঝুঁকি আরও বাড়বে। দিনব্যাপী কর্মসূচি শেষে তারা কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।

বোরহানউদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...