অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জামায়াত প্রার্থী নজরুলের পক্ষে দুই হাজার মোটরসাইকেলের শোডাউন করে প্রচারণা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ০৮:৪৩

remove_red_eye

৩০১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের পক্ষে ভোলায় প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়ে শো ডাউন করে প্রচারণা করেছে। আজ শনিবার সকালে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে জামায়াত আয়োজিত এক সমাবেশ শেষে এ মহড়া শহরের প্রধান প্রধান সড়ক সহ বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জনগণকে সঙ্গী করেই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। ধর্ম–বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান সুযোগ–সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও দাবি করেন, জুলাই বিপ্লবের পর দেশের জনগণ জামায়াতের প্রতি নতুন আস্থা অর্জন করেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি সর্বোচ্চ চেষ্টা করছে। অতীত সরকারের সময় জামায়াতের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করেছেন—যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির প্রমাণ পায়নি গোয়েন্দা সংস্থাগুলো। ভবিষ্যতেও ন্যায়, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে চান বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, চাঁদাবাজি, লুটপাট, নির্যাতন ও দুঃশাসনের মতো শব্দগুলো বাংলাদেশ থেকে চিরতরে মুছে দেওয়া হবে। স্বাধীনতার পর থেকে যেসব সরকার ক্ষমতায় এসেছে—তারা জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং জনগণকে পুঁজি করে নিজেদের স্বার্থসিদ্ধিই করেছে।
গণভোটের প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন,জনগণের দাবির প্রেক্ষিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। সরকারকে গণভোট দিতে বাধ্য করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার বেলায়েত হোসেন, সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসেন, পৌরসভা আমির জামাল উদ্দিন, জেলা মিডিয়া ও প্রচার সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর সেক্রেটারি আব্দুল গাফফার, পৌর সেক্রেটারি আতাউর রহমান কামাল ও পৌর নায়েবে আমির রুহুল আমিন প্রমুখ।

জামায়াতে ইসলামী ভোলা সদর মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...