বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ১১:০৪
৩১৮
৩ গুলিবিদ্ধসহ, ৪ জন আহত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণে বাঁধা দেয়ায় এলাকাবাসীর উপর হামলা ও গুলি চালিয়েছে বালু দস্যুরা। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ৪ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে এক জন কে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনার ভবানিপুর চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা আ. সাত্তার জানান, শনিবার সকাল থেকে মেঘনার সরকারি বালু মহলের বাইরে ভবানিপুর চর এলাকা থেকে একটি ড্রেজারে বালু উত্তোলণ করছিল। তা দেখে ভাঙনকবলিত এখাকা থেকে অবৈভবাবে বালু উত্তোলণের প্রতিবাদ জানাতে শতাধিক এলাকাবাসী দুটি ট্রলারে করে গিয়ে তাদের বাঁধা দেয় এবং বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও ম্যাজিষ্ট্রেট পাঠানো হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছার আগেই স্পীড বোটে আসা একদল বালুদস্যু তাদের উপর হামলা ও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন শাজাহান মীর (৭০), মো. আলী, অপুর্ব পাটোয়ারী ও শফিউর রহমান। এ সময় বালু উত্তোলণের ড্রেজারটিও নদীর পূবদিকে সরিয়ে নেয়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সাত্তার ও আহত শাজাহান মীর জানান, স্পীডবোটে করে চকেট জামাল ও শাহিনের নেতৃত্বে ও ৬/৭ জন অস্ত্রীধারী এসে তাদের উপর গুলি ছোড়ে। সাত্তারকে ছিনিয়ে নেয়ার চেস্টা করলে তার সহযোগিদের তোপের মুখে নিতে পারে নি। তবে চকেট জামাল ( জামাল উদ্দিন চকেট) হামলার ও গুলির কথা অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। সরকারি বালু মহলের বাইরে থেকে কোন বালু উত্তোলণ করা হয় না। তিনি বা তার ভাগ্নে ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, দুপুরে গুলিবিদ্ধ ৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তারা ঝুকিমুক্ত আছেন।
সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান সাংবাদিকদের জানান, তারা ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। ড্রেজারটি সরিয়ে নেয়া হয়েছে। আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, বালু কাটার প্রতিবাদ করায় এলাকাবাসীর উপর ছড়রা গুলি করা হয়েছে। আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত