মো: ইয়ামিন
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ রাত ১১:০৫
৩১৭
মোঃ ইয়ামিন : ভোলায় আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের নিয়ে মতবিনিময় সভা করেছে ভোলা সদর উপজেলা ওলামা দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ওলামা সমাজকে অবহিত করা ও মতামত গ্রহণের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা শহরের বধুয়া কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

ভোলা সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা বাদশা আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছিন ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম এবং সদর উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মেহেদী হাসান মনির।
সভায় বক্তারা দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে আলেম সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত ওলামা-মাশায়েখরা বিভিন্ন মতামত তুলে ধরেন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত