অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরার মাদক আসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের মানববন্ধন


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪১৬

মোঃ সজীব মোল্লা, মনপুরা : ভোলার মনপুরায় সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা, বহিরাগত মাদক আসক্তদের আড্ডা ও ইভটিজিং প্রতিরোধে বিদ্যালয়ের চারপাশে পাকা দেওয়াল ও গেট নির্মাণের দাবিতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা মানববন্ধনে অংশগ্রহন করে।
রবিবার দুপুর ২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরাসহ স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। 
মানববন্ধনে অংশগ্রহন করা বিদ্যালয়ের শিক্ষার্থী মারজানা আক্তার, আফিয়া সুলতানা, একরামুল কবির সহ একাধিক শিক্ষার্থীরা জানান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারপাশে সুরক্ষা দেওয়াল না থাকায় বহিরাগতরা বিদ্যালয়ে এসে ধূমপান করে, মেয়েদের উত্ত্যক্ত করে। বিদ্যালয়ের সাথে থাকা সড়কে দাঁড়িয়ে বখাটে ছেলেরা মেয়ে শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে ইভটিজিং করে । এই সমস্ত ইভটিজিং এর ভয়ে অনেক মেয়ে শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এই সময় শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের দাবী করেন।

এই ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কামিটির সভাপতি আঃ রহমান বলেন, দেয়াল না থাকায় বহিরাগতরা স্কুলে প্রবেশ করে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এই ব্যাপারে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন বলেন, স্কুলে সুরক্ষা দেওয়াল না থাকায় রাতে স্কুলে মাদকসেবীদের আড্ডা বসে। দিনে বহিরাগতরা স্কুলে পাশে রাস্তা দাঁড়িয়ে ইভটিজিং করে। এতে স্কুলে পড়া-লেখার পরিবেশ বিঘ্ন ঘটছে। তাছাড়াও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যালয়ের চারপাশে দেয়াল নির্মাণের জন্য শিক্ষা দপ্তরে কয়েক বার আবেদন করেও এর কোন সাড়া পাইনি ।
মানববন্ধনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।


মনপুরায় মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...