অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আবাবিল সেবা সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৩২২

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির প্রাঙ্গণে আবাবিল সেবা সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা এক বয়স্ক রোগী আবেগভরে বলেন, “দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ হয়ে ঘরে শয্যাশায়ী ছিলাম। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ আবাবিল সেবা সংগঠনের দেওয়া ফ্রি ওষুধ পেয়ে অনেকটা সুস্থ বোধ করছি, হাঁটতেও পারছি। এই সংগঠনের মাধ্যমে আরও অসহায় মানুষ যেন চিকিৎসাসেবা পায়—এই দোয়া করি। আমাদের এলাকায় এই প্রথম কোনো সংগঠন বিনামূল্যে ওষুধ দিলো। এজন্য তাদের সবাইকে ধন্যবাদ।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালনকারী আবাবিল সেবা সংগঠনের চিকিৎসক ডা. মীর মো. নুরনবী সবুজ বলেন, আমরা সবসময় অসহায় মানুষের পাশে থাকতে চাই। তবে এ ধরনের ক্যাম্প পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এজন্য হিমশিম খেতে হয়। দেশের বিত্তবানরা সহযোগিতার হাত বাড়ালে ইনশাআল্লাহ আমাদের সেবামূলক কাজ সবসময় চালু রাখা সম্ভব হবে।

আবাবিল সেবা সংগঠনের সদস্যরা জানান, মানুষের দানে পরিচালিত এই ক্যাম্পের মাধ্যমে তারা নিয়মিতভাবে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থাকতে চান।

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সতর্কতা, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক শেখ হাসিনার বক্তব্য দেশে প্রাসঙ্গিক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

ইরান যুদ্ধে প্রাণ হারিয়েছেন ১২ বাংলাদেশি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

আরও...