অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


গণভোটের জন্য আলাদা দিন ধায্য করলে দেশের সম্পদের অপচয় হবে: মেজর (অবঃ) হাফিজ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

৭৪৩

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন প্রতিনিধি : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের  বিএনপি'র মনোনীতি প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমরা মনে করি জনগন নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে। সংবিধান সংশোধন করা অধিকার একমাত্র নির্বাচিত গন প্রতিনিধিদের। আমরা আশা করি জুলাই সনদে স্বাক্ষর করেছি। যেখানে যেখানে স্বাক্ষর করেছি সেগুলো মান্য করবো। যেখানে যেখানে আমাদের আপত্তি বা নোট অফ ডিসেন্ট ছিলো সেগুলো আমরা গ্ৰহণ করি না। সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কিভাবে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে সেটি স্থির করবে আগামীদিনের সংসদ সদস্যরা।
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তজুমদ্দিন উপজেলা বিএনপি এ গনসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সড়কের দু'পাশে দাড়িয়ে শত শত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তজুমদ্দিন বাজার আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ দল ও সাধারণ জনগণ মনে করে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচায় হবে। এই জন্য এটাই যুক্তিযুক্ত হয়েছে যে. একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাতে সরকারের অনেক সাশ্রয় হবে। 


মেজর হাফিজ উদ্দিন আরো বলেন, আর কিছুদিন পরে এই দেশে অর্থনৈতিক কারনে অনেক অসুবিদার সম্মুখীন হতে হবে। এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে (গণভোট নিয়ে) সেটিই সঠিক ঘোষণা।
শেখ হাসিনার রায় উপলক্ষে মেজর হাফিজ উদ্দিন বলেন, দেশের প্রত্যেকটি মানুষ আশা করে ১৪০০ মানুষ খুন, বহু মানুষ গুম, মানি লন্ডারিং ও যাবতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার জন্যে শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দিবে এটাই জনগণ চায়।


তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদসয় হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


তজুমদ্দিন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...