তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬
৭০৬
ফখরে আজম পলাশ, তজুমদ্দিন প্রতিনিধি : বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপি'র মনোনীতি প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আমরা মনে করি জনগন নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে। সংবিধান সংশোধন করা অধিকার একমাত্র নির্বাচিত গন প্রতিনিধিদের। আমরা আশা করি জুলাই সনদে স্বাক্ষর করেছি। যেখানে যেখানে স্বাক্ষর করেছি সেগুলো মান্য করবো। যেখানে যেখানে আমাদের আপত্তি বা নোট অফ ডিসেন্ট ছিলো সেগুলো আমরা গ্ৰহণ করি না। সংবিধান সংশোধনের অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কিভাবে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে সেটি স্থির করবে আগামীদিনের সংসদ সদস্যরা।
আজ রবিবার (১৬ নভেম্বর) বিকালে ভোলার তজুমদ্দিনে গণসংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপি এ গনসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সড়কের দু'পাশে দাড়িয়ে শত শত নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে তজুমদ্দিন বাজার আনুষ্ঠানিকভাবে দলীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অধিকাংশ দল ও সাধারণ জনগণ মনে করে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচায় হবে। এই জন্য এটাই যুক্তিযুক্ত হয়েছে যে. একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তাতে সরকারের অনেক সাশ্রয় হবে।

মেজর হাফিজ উদ্দিন আরো বলেন, আর কিছুদিন পরে এই দেশে অর্থনৈতিক কারনে অনেক অসুবিদার সম্মুখীন হতে হবে। এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে (গণভোট নিয়ে) সেটিই সঠিক ঘোষণা।
শেখ হাসিনার রায় উপলক্ষে মেজর হাফিজ উদ্দিন বলেন, দেশের প্রত্যেকটি মানুষ আশা করে ১৪০০ মানুষ খুন, বহু মানুষ গুম, মানি লন্ডারিং ও যাবতীয় অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকার জন্যে শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দিবে এটাই জনগণ চায়।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদসয় হাসান মাকসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত