বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৩
২৫৯
মোঃ মুরাদ শিকদার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি সমাবেশকে ঘিরে ভোলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আজ ১৭ নভেম্বর (সোমবার) দুপুর ২ টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভোলা আসছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শাখা পর্যায়ের প্রতিনিধিরা সমাবেশে অংশ নেবেন। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, দায়িত্বশীলদের করণীয়, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং চলমান কর্মসূচির দিকনির্দেশনা তুলে ধরবেন।
ইতোমধ্যে সমাবেশকে সফল করতে সকল প্রস্তুতি শেষ করেছে ভোলা জেলা শিবির। দুপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই প্রতিনিধি সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে, আয়োজকরা সমাবেশের সার্বিক চিত্র পাঠকদের কাছে তুলে ধরতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থেকে সংবাদ কভার করার অনুরোধ জানিয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত