অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ইসলামী ছাত্র শিবিরের উপশাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ০৮:৪৭

remove_red_eye

৩১২

আমির হোসেন : ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি  সম্মেলন গতকাল সোমবার বিকেলে  ভোলা জেলা  পরিষদের হলরুম অনুষ্ঠিত হয়েছে। 
প্রতিনিধি  সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, অতীতের বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তার বিচার দেশের জনগণের সামনে হওয়া উচিত। শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে। তার ফাঁসির রায় হয়েছে। আমরা মনে করি তাকে কয়েক হাজার বার ফাঁসি দিলেও এই গণহত্যার বিচার শেষ হবে না।”তিনি আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে মানুষকে হত্যা করে লাশের উপর পৈশাচিকভাবে ফুর্তি করা হয়েছে। সেই হাসিনাকে আবার আমাদের বন্ধুপ্রতিম একটি রাষ্ট্র নিরাপদে থাকার ব্যবস্থা করে দিয়েছে। বন্ধু হতে হলে বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে দেশের হাতে তুলে দেওয়া উচিত।
ইসলামী ছাত্র শিবির ভোলায় উপ শাখা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব কথা বলেন। 
ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে করেন,  শহর সেক্রেটারি হাসনাইন আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন,  জেলা নায়েবে আমির ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা ,কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন,  সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিম , ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।  

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...