বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৪
২০৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ভোলা সদর উপজেলাধীন দক্ষিন বাপ্তা ইউনিয়নের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বাপ্তা ইউনিয়নের মিয়াজি বাড়ি সংলগ্ন এলাকায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে গোলাম নবী আলমগীরকে ধানের শীষের মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানান বক্তারা। এছাড়া আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীরের নিরঙ্কুশ জয়ের লক্ষ্যে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এসময় সম্মেলনে ভোলা সদর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক তহমিনা বেগমের সভাপতিত্বে ও বাপ্তা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মো.এনায়েত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম নবী আলমগীর।
প্রধান বক্তার বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাজেদা আখতার ও সাধারণ সম্পাদক শাহজাদি ইয়াসমিন।
এছাড়া আরও বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক,হারুনুর রশিদ ট্রুম্যান,বশির আহমেদ প্রমুখ।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক