বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৯
৩১৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর শাখা অফিসে মঙ্গলবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় জিজেইউএস এই ক্যাম্পের আয়োজন করে।
ক্যাম্পটি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময়ে বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করেন।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার মো. মিঠুন মণ্ডল এবং কমিউনিটি মোবিলাইজার মো. মাসুম বিল্লাহ সহ অন্যরা।
এই ক্যাম্পে মোট ১৬১ জন রোগীকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি ২৩ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বরিশাল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা গ্রহণকারী রোগীরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত