অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৪২১

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের বিএনপির দলীয় প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) বিজয় সুনিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা এলাকার দেলোয়ার হোসেন পন্ডিত বাড়িতে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেত্রীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভোটাররা তাদের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তবে এবার সময়ের পরিবর্তন হয়েছে। বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার ফেব্রুয়ারী মাসে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে। ওই নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে হবে। ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীক তথা বিএনপির প্রার্থী হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তিনি একজন সৎ ব্যক্তি। সামনের নির্বাচনে এই আসন থেকে তাকে বিপুল ভোটে জয়ী করতে হবে। কারণ তিনি নির্বাচিত হলে কোনো দুর্নীতি হবে না। তার হাত ধরেই ভোলা-৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে।  লালমোহন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ছালেহা বেগমের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিনের সঞ্চালনায় এ সময় ইয়াসমিন আক্তার মুন্নি, বিউটি ইমরান, মরিয়ম বেগম, মাইনুর বেগম এবং নিশু আক্তারসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...