অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পঙ্গু ভিক্ষুক নূরে আলমের হলো বিকল্প কর্মসংস্থান।। মুখে ফুটলো হাসি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ রাত ০৮:১৯

remove_red_eye

২১২

আকবর জুয়েল, লালমোহন: কয়েকদিন আগেও হুইল চেয়ারে বসে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন ৪২ বছর বয়সী মো. নূরে আলম। দুই হাতে একটি হুইল চেয়ারের চাকা ঘুরিয়ে নূরে আলম ছুটে বেড়াতেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। তার এ সংগ্রাম ছিল কেবল বৃদ্ধ মা-বাবা আর স্ত্রী-সন্তানদের নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকার। ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মহেষখালি এলাকার বাকলাই বাড়ির মো. ইমাম হোসেনের ছেলে মো. নূরে আলমের সেই কষ্ট এখন লাঘব হয়েছে। জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পঙ্গু নূরে আলমকে ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আবুগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মুদি মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় খুশি অসহায় নূরে আলম।

তিনি বলেন, আমি ১০ বছর আগে এক দুর্ঘটনায় দুই পা হারিয়ে অসহায় হয়ে পড়ি। সংসার চালানোর জন্য বেছে নিই ভিক্ষার পেশা। তবে হুইল চেয়ারে বসে বিভিন্ন জায়গায় যেতে আমার অনেক কষ্ট হতো। আমার কষ্ট লাঘবে ও ভিক্ষার পেশা বন্ধে এগিয়ে এসেছে লালমোহন উপজেলা সমাজ সেবা অফিস। এই দোকানের জন্য অর্ধলাখ টাকার মালামাল পেয়েছি। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অফিস থেকে এই টাকা দেওয়া হয়েছে। ইউএনও স্যার আমার দোকানটি উদ্বোধন করেছেন। তিনিসহ সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দোয়া করবেন, এই দোকানটি পরিচালনা করে আমি যেন পরিবারের সদস্যদের নিয়ে সুন্দরভাবে চলতে পারি।

লালমোহন মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...