অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তারেক রহমানের জন্মদিনে ভোলা ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩০

remove_red_eye

২৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ভোলা সদর পৌর ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকালে ভোলা পৌরসভা দক্ষিণ চরনাবাদের ৫ নং ওয়ার্ডের মাদরাসায়ে উমর ইবনুল খাত্তাব (রাঃ) মাখরাজু তাহফিজুল কুরআন নূরানী ও নাজরা হিফজ বিভাগের শিক্ষার্থীদের হাতে নূরানী কায়দা, কলমসহ বিভিন্ন ইসলামী শিক্ষা উপকরণ তুলে দেন ছাত্রদল নেতৃবৃন্দ। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, ভোলা পৌর ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুন্না ও মোঃ আরমান, নির্বাহী সদস্য আলভি রিমেল, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক অতিক ইসলাম ,৬ নং ওয়ার্ড ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ শহীদ।
এছাড়া ছাত্রনেতা নাইম ইসলাম, আবির সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রনেতারা বলেন, শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে ছাত্রদল ভবিষ্যতেও মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তারা আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে তাঁর নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...