অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের শেয়ার হোল্ডার বিষয়ক মতবিনিময় সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ০৮:২৯

remove_red_eye

৩৬০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে সেবা ও দক্ষতার সমন্বিত প্রয়াসে প্রতিষ্ঠিত এসটিএস ডায়াগনস্টিক সেন্টার'র শেয়ার হোল্ডার বিষয়ক  মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (২১নভেম্বর) সকাল ৯টায় থানা মোরের উত্তর পাশের ব্রাইট টাওয়ারের দ্বিতীয় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে শেয়ার হোল্ডারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিতি ও রেজিস্ট্রেশন শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. নিজামুল হক নাঈম।
এসময় তিনি বলেন, এসটিএস ডায়াগনস্টিক সেন্টার শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়—এটা লালমোহনবাসীর স্বাস্থ্য নিরাপত্তার নতুন ভরসা। আমরা এমন একটি সেবা প্রতিষ্ঠান গড়তে চাই, যা বিশ্বাস, গুণগত মান এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন হবে। শেয়ার হোল্ডারদের অংশগ্রহণ আমাদের আরও শক্তি জোগায়। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান ভোলার স্বাস্থ্যখাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এসময় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক  কাজী মুহাম্মাদ শাহে আলম। তিনি বলেন, লালমোহনের মানুষের হাতে আধুনিক ও বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এসটিএস ডায়াগনস্টিক সেন্টার কাজ করবে। এই প্রতিষ্ঠানে বিনিয়োগ শুধু ব্যবসায়িক সিদ্ধান্ত নয় এটি মানুষের সেবায় অংশগ্রহণ।
আরও বক্তব্য রাখেন,  পাবলিসিটি ও মার্কেটিং ইনচার্জ মো. আবুল কালাম ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং পরিকল্পনা উপস্থাপন করেন, যা শেয়ার হোল্ডারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। উদ্বোধনী অনুষ্ঠান ও সার্বিক প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন জেনারেল ম্যানেজার  এম এ হাসান।
অনুষ্ঠানে ল্যাবরেটরি সুবিধা, চিকিৎসকদের তালিকা, আধুনিক যন্ত্রপাতির সক্ষমতা ও সার্বিক সেবা নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন ব্যবস্থাপনা পরিচালক মো. শাহে আলম। 
এরপর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, যেখানে শেয়ার হোল্ডাররা তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
সমাপনী বক্তব্য প্রদান করেন সভার সভাপতি। শেষে শেয়ার হোল্ডারদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।


লালমোহন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...