অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে নিথর নুসরাত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭

remove_red_eye

২৭৯

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে মোসা. নুসরাত নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নুসরাত বোরহানউদ্দিন উপজেলায় জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হাদিসের মেয়ে।
জানা গেছে, ৪ দিন আগে মায়ের সঙ্গে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাগঞ্জ এলাকার অবস্থিত নানা বাড়িতে বেড়াতে আসে শিশু নুসরাত। শনিবার  সকালে খেলার ছলে নানার বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে পড়ে যায় সে। অনেকক্ষণ ধরে শিশু নুসরাতকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে এরইমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু নুসরাত।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা ওই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না পাওয়ায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...