অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩

remove_red_eye

৩৬২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরাঞ্চলের কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর ২০২৫) ভোলা সদর উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে সদর উপজেল অফিসের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ-উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, চরাঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। জলবায়ু পরিবর্তন, মাটি ও পানি ব্যবস্থাপনা, উন্নত মানের বীজ, সবজি চাষ এবং রোগবালাই ব্যবস্থাপনার আধুনিক কৌশল নিয়ে কৃষকদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
দিনব্যাপী এই কর্মশালায় ভোলা সদরের বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...