বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬
২৬৯
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ও সুশৃঙ্খল মোটরসাইকেল শোডাউন।
শনিবার সকাল ৯টায় বোরহানউদ্দিন হেলিপোর্ট এলাকা থেকে প্রায় তিন হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে আনুষ্ঠানিকভাবে শোডাউনটির নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করীম।
হেলিপোর্ট থেকে যাত্রা শুরু করে র্যালিটি বোরহানউদ্দিন উত্তর বাস স্ট্যান্ড, বোরহানউদ্দিন বাজার, খেয়াঘাট, দরুন বাজার, মজম বাজার হয়ে কুঞ্জেরহাট, মনিরাম বাজার, উদয়পুর রাস্তার মাথা, মানিকারহাট ও খায়েরহাট হয়ে দৌলতখানে প্রবেশ করে। বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম শেষে বাংলাবাজার হয়ে পুনরায় বিকেল ৩টায় বোরহানউদ্দিনে এসে শোডাউনটি শেষ হয়।
প্রতিটি বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রাস্তায় দাঁড়িয়ে হাজারো মানুষ র্যালিকে করতালির মাধ্যমে স্বাগত জানান।
যাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি ফজলুল করীম বলেন, “নির্বাচিত হলে সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। সর্বমুখী উন্নয়ন, মানসম্মত সড়কব্যবস্থা, নদীভাঙন রোধ এবং একটি আধুনিক হাসপাতাল নির্মাণ আমার অগ্রাধিকার হবে।”
র্যালিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন সুশৃঙ্খল ও ব্যাপক রাজনৈতিক প্রদর্শনী অনুষ্ঠিত হলো, যা তরুণদের নির্বাচনী আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শক্তিশালী শোডাউন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে নির্বাচনী মাঠে দৃশ্যমান সুবিধা দেবে এবং জনসমর্থনের একটি নতুন ধারা তৈরি করবে।
সামগ্রিকভাবে, ভোলা-২ আসনে এই শোডাউনকে চলমান নির্বাচনী গতিশীলতার গুরুত্বপূর্ণ এক প্রদর্শন হিসেবে দেখছেন স্থানীয়রা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত