অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের লালমোহন উপজেলা কমিটি গঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৩৩০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতি এবং কর্তার হাট আলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. ফরিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচন করে মোট ৮১ সদস্য বিশিষ্ট লালমোহন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদের হলরুমে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরকে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের আহবায়ক অধ্যক্ষ আবু জাফর মো. মাইনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সদস্য সচিব অধ্যক্ষ মো. সফিউল্যাহ, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. মোজাম্মেল হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের চরফ্যাশন উপজেলার সভাপতি মাওলানা মো. কামাল হোসেন, বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল। 
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডাওরী হাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল হাসেম, লর্ডহাডিঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্যাহ, করিমগঞ্জ আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, গজারিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুর রহমান, লালমোহন কামিল মাদরাসার প্রভাষক আব্দুর রশীদ, রমাগঞ্জ তোফালিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ইয়াছিন ও মো. জাকির হোসেন, চরছকিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ। আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন এবং উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উক্ত ৮১ সদস্যবিশিষ্ট কমিটি লালমোহন উপজেলা গঠন করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন, নাজিরপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মানছুর আহমেদ ও পূর্বছকিনা দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. নেছার উদ্দিন। 
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. বিন ইয়ামিন।

লালমোহন মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...