অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সম্পাদকীয়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৬

remove_red_eye

২০৭

এক আলোকবর্তিকার নিভে যাওয়ায় দৈনিক বাংলার কণ্ঠ আজ গভীর শোক ও বেদনায় নিমগ্ন। আমাদের প্রিয় প্রকাশক ও সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক এবং মুক্ত চিন্তার পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান আর আমাদের মাঝে নেই। তাঁর প্রস্থান শুধু এই পত্রিকার জন্য নয় বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে এম. হাবিবুর রহমান সত্য ও ন্যায়ের প্রতি ছিলেন অবিচল। সংবাদকে তিনি দেখতেন দায়িত্ব হিসেবে, আর সাংবাদিকতাকে দেখতেন মানুষের পাশে দাঁড়ানোর এক অহংকারমুক্ত অঙ্গীকার হিসেবে। পেশার প্রতি গভীর নিষ্ঠা, সংবাদ পরিবেশনে নির্ভীকতা, এবং প্রতিষ্ঠানের প্রতি অকৃত্রিম মমত্ববোধ তাঁকে আলাদা মর্যাদায় এনে দাঁড় করিয়েছে।
বাংলার কণ্ঠ পত্রিকার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সফলতায়, প্রতিটি নতুনত্বে তার দৃষ্টি, শ্রম ও সৃজনশীলতা জড়িয়ে আছে। কঠিন সময়েও তিনি সাহস জুগিয়েছেন, বলেছেন “সত্যের কাছে আপস নেই”। তাঁর এই বাণী আগামী দিনে আমাদের পথচলার দিশারি হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, সহনশীল ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। সহকর্মী, পাঠক, শুভানুধ্যায়ী সবার জন্য তিনি ছিলেন সহজ-প্রাপ্য মানুষ। তার অনুপস্থিতি আজ আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।
আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তার পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা। একই সঙ্গে আমরা অঙ্গীকার করছি গত ৩০ বছর ধরে যে মূল্যবোধ, যে নীতি, যে সাহস নিয়ে তিনি বাংলার কণ্ঠকে আজকের অবস্থানে দাঁড় করিয়েছেন, তা অটুট রেখে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ।
এম. হাবিবুর রহমান আর আমাদের মাঝে নেই। তবে আমাদের মাঝে তিনি রেখে গেছেন দেশ ও জাতির কল্যাণে -কাজ করার অফুরান স্বপ্ন। তার রেখে যাওয়া আদর্শ আমাদেরকে আগামীর পথ দেখাবে। তার দীপ্তপথ চলার পদাঙ্ক অনুসরণ করে আমাগীতে আমরা এগিয়ে যাবো অনন্তের পথে- এই আমাদের দীপ্ত অঙ্গীকার। - বার্তা সম্পাদক। 

মোঃ ইয়ামিন

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...