অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৩৫৯

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা :  ভোলার মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা খামার বাড়ির উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এআরএম সাইফুল্লাহ।
প্রশিক্ষণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে করনীয় বিষয়ে ওয়ার্ড পর্যায়ের কৃষক-কৃষাণীদেরকে দিক নির্দেশনা দেয়া হয়।  দুই দিন ব্যাপী প্রশিক্ষণের আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়। আগামীকাল প্রশিক্ষণের দ্বিতীয় সেশন একই স্থানে অনুষ্ঠিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, জেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আবুল কালাম, আরটিভি প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত প্রমূখ।

ভোলা সদর ভোলা জেলা

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...