বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪
৩২৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : “নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি” এই শ্লোগান নিয়ে ভোলায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উন্নয়ন সংস্থা ‘দুর্বার নেটওয়ার্ক, ভোলা’ ও ‘নারীপক্ষ’ যৌথভাবে দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে। আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা, নারী অধিকার কর্মী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে” নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াও একসাথে”সহ বিভিন্ন শ্লোগান সম্মেলিত প্ল্যর্কাড নিয়ে মানববন্ধনে অংশ নেয় তরুণ-তরুনীরা। পরে লিফলেট বিতরণ শেষে ভোলা সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তরা বলেন, পরিবারে, সমাজে, রাস্তাঘাটে, কর্মস্থলে, প্রতিষ্ঠানে, যানবাহনে দিনে অথবা রাতে, শিশু থেকে বৃদ্ধ, অতি গরীব থেকে অতি ধনী, যেকোনও শ্রেণি, ধর্ম বা জাতি-গোষ্ঠী, গৃহিনীসহ সকল পেশার নারীই চরম নিগ্রহ ও নির্যাতনের শিকার হয়। এর মূলে রয়েছে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নারী-পুরুষের মধ্যকার বৈষম্য এবং সর্বত্র নারীকে অধস্তন করে রাখার নীতি ও চর্চা। রাজনীতিতেও এর ব্যতিক্রম নয়। নারীর উপর সহিংসতা বা নির্যাতনের এটিও একটি কারণ। সভায় বক্তব্য রাখেন, নারী নেত্রী বিলকিস জাহান মুনমুন, তরুণ সংগঠক মোহাম্মদ অনিক, তাওহীদ, সাহিদ হোসেন দিপুসহ আরো অনেকে।
এ-সময় বক্তরা আরো বলেন, নারীর প্রতি নির্যাতন তখনই কমবে যখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। নারী নির্যাতন প্রতিরোধে আইনগুলো যথাযথ প্রয়োগ করতে হবে। তাহলেই নারী নির্যাতন কম হবে।
উল্লেখ্য, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিক্যান রিপাবলিকের স্বৈরাচারী সরকার বিরোধী মিরাবেল ভগ্নিত্রয়কে সেনা সদস্য দ্বারা ধর্ষণ ও হত্যাকা-কে স্মরণ করে ১৯৮১ সালে ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয় নারী সম্মেলন ২৫ নভেম্বরকে “নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস” ঘোষণা করে। লক্ষ্য ছিলো নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিরোধ গড়ে তোলা। এই লক্ষ্যে ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর উইমেন্স গ্লোবাল লিডারশীপের এক প্রশিক্ষণে ২৩টি দেশ থেকে আগত অংশগ্রহণকারীগণ “নারী নির্যাতন মানবাধিকার লঙ্ঘন”-এই ঘোষণার ভিত্তিতে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ‘মানবাধিকার দিবস’ পর্যন্ত পক্ষকাল ব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন। এই ডাকে সাড়া দিয়ে দেশে দেশে হাজার হাজার সংগঠন ১৬ দিনব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশে ‘নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি’ ১৯৯৭ সাল থেকে প্রতিবছর একেকটি নির্দিষ্ট প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করছে।
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি
৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক