অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাংলার কণ্ঠের সম্পাদকের মৃত্যুতে নিজাম উদ্দিনের শোক প্রকাশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২০

remove_red_eye

৩৪৮

ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক বাংলার কণ্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রবীণ সাংবাদিক এম. হাবিবুর রহমান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী সাবেক সংসদ সদস্য মো: নিজাম উদ্দিন আহমেদ। তিনি তার শোক বার্তায় বলেন, বীর মুক্তিযোদ্ধা, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম. হাবিবুর রহমানের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। উপকূলের মানুষের দুঃখ কষ্ট, সংগ্রাম ও স্বপ্ন তিনি কলম আর কণ্ঠে আজীবন তুলে ধরেছেন। ভোলার মানুষ তাঁকে ‘হাবিব রিপোর্টার’ নামে যে ভালোবাসা দিয়েছে তা তাঁর সততা ও মানবিকতারই প্রতিচ্ছবি। তাঁর মত সৎ, আদর্শবান, সাংবাদিক নেতার চলে যাওয়াটা ভোলার সাংবাদিকতা অঙ্গনের এক অপূরণীয় ক্ষতি। তিনি দ্বীপজেলার অবহেলিত সাংবাদিকদের জন্য আজীবন কাজ করে গেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ভোলা প্রেসক্লাব আজ এত বড় আধুনিক এক ভবনে রূপ নিয়েছে। তিনি তার রানিংম্যাট  ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠুকে সাথে নিয়ে ছোট্ট দোতলা প্রেসক্লাবকে আজকের এই বিশাল ভবনে রূপ দিয়েছেন। ভোলার সাংবাদিকরা অনন্তকাল এম. হাবিবুর রহমানের অবদানকে স্মরন রাখবে। শোক বার্তায় মো: নিজাম উদ্দিন আরও বলেন, ‘আমি মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন !! আমিন !’


মোঃ ইয়ামিন ভোলা সদর ভোলা জেলা



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...