অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার পুলিশ সুপারকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২০ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৮৫৫

বাংলার কন্ঠ প্রতিবেদক: আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ২০২০ সালের জুলাই মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়। এসময় করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। সাক্ষাৎকার শেষে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা‌।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ-সভাপতি শিবু কর্মকার, কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, সহ-দপ্তর সম্পাদক রাজন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বরিশাল বিভাগের জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।

বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা এ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...