অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

২৮১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মোসা. মালা আক্তার নামে ১৫ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
জানা গেছে, প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে লালমোহনে অবস্থিত খালার বাড়িতে বেড়াতে আসে কিশোরী মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পুকুরে হাত-মুখ ধোয়ার জন্য যায় মালা। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানি থেকে আর তীরে উঠতে পারেনি কিশোরী মালা। পরে আরিফ নামে এক প্রতিবেশী মালাকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার দেন। তার চিৎকার শুনে স্বজনরা গিয়ে কিশোরী মালাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক মালার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...