লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ০৮:০৮
২৯১
আকবর জুয়েল, লালমোহন : মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল কুরআন নিয়ে অশালীন কটূক্তি করায় ভণ্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম ও ইদগাহ মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত