অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২৫ রাত ০৮:২২

remove_red_eye

২৫৭

এইচ আর সুমন : ভোলায় দৈনিক রূপালী বাংলাদেশের নবযাত্রার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল উৎসবমুখর।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফ হোসাইন। নতুন কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রূপালী বাংলাদেশ-এর জেলা প্রতিনিধি খলিল উদ্দিন ফরিদ। পত্রিকাটির এক বছরের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ভোলার প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিটিভির সাবেক জেলা প্রতিনিধি এম এ তাহের, সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, দৈনিক অমৃতলোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন, দৈনিক নয়া দিগন্ত এর প্রতিনিধি অডভোকেট সাহাদাত হোসেন শাহিন, ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার এবং দৈনিক আমারদেশ প্রতিনিধি ইউনুস শরীফ।
বক্তারা রূপালী বাংলাদেশের দায়িত্বশীল সংবাদ পরিবেশনার প্রশংসা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির আরও অগ্রগতি ও সাফল্য কামনা করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জিটিভি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি এম. হেলাল উদ্দিন, দেশ টিভি ও বাংলানিউজ প্রতিনিধি ছোটন সাহা, যমুনা টিভি প্রতিনিধি জুয়েল সাহা, বিজয় টিভি প্রতিনিধি রিয়াজ হোসেন শান্ত, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুর রহমান হেলাল, ডেইলি সান প্রতিনিধি বশির আহমেদ, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি হারুন অর রশিদ (সুমন), দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি বেল্লাল নাফিজ, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাব্বির আলম বাবু, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি হারুন হাওলাদার শিমুল, বিজয় বাংলাদেশ প্রতিনিধি ও ভোলার বাণীর সিনিয়র স্টাফ রিপোর্টার মাহে আলম মাহী, দৈনিক ঢাকা প্রতিনিধি আবদুল কাদের লিটন শেখ, দৈনিক বাংলার কন্ঠের স্টাফ রিপোর্টার মোঃ ইয়ামিন,আলোকিত সকাল প্রতিনিধি নুরুজ্জামান টিপু, দৈনিক রূপালী দেশ প্রতিনিধি ছানাউল্লাহ প্রমূখ। বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।
সাংবাদিক নেতারা রূপালী বাংলাদেশের এ উদ্যোগকে ব্যতিক্রমধর্মী উল্লেখ করে বলেন, সাধারণত সংবাদমাধ্যমের অনুষ্ঠানে প্রশাসনিক বা রাজনৈতিক নেতাদের উপস্থিতি বেশি দেখা যায়। সেখানে শুধুমাত্র সাংবাদিকদের নিয়ে এমন আয়োজন প্রশংসার দাবিদার। এ আয়োজনে সাংবাদিক নেতাদের যথাযথ মর্যাদা ও সম্মান দেওয়া হয়েছে, যা সত্যিই উল্লেখযোগ্য। সফল এই আয়োজনের মধ্য দিয়ে রূপালী বাংলাদেশ তার প্রতিষ্ঠাবার্ষিকীকে সাংবাদিক সমাজের এক অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত করেছে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...