অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে স্লুইজগেটে ইয়াবাসহ যুবক আটক

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ বিকাল ০৩:২৮

remove_red_eye

৪০৯

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইজগেট এলাকায় কোস্টগার্ডের পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আইয়ুব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক আইয়ুব তজুমদ্দিন উপজেলার দক্ষিণ পশ্চিম শশীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি জয়নাল আবদীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি স্লুইজগেট এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বাড়ায় কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি বৃদ্ধি করে। এরই অংশ হিসেবে বুধবার রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে কোস্টগার্ড সদস্যরা স্লুইজগেট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে আইয়ুবকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান শেষে রাত ১১টা ৩০ মিনিটের দিকে আটক আইয়ুবকে তজুমদ্দিন থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। থানায় হস্তান্তরের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

তজুমদ্দিন থানার  অফিসার ইনচার্জ মহব্বত খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  আইয়ুবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তজুমদ্দিন ও আশপাশের এলাকাকে মাদকমুক্ত রাখতে আমাদের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।
স্থানীয় সচেতন মহল কোস্টগার্ডের এ অভিযানের প্রশংসা জানিয়ে বলেন, স্লুইজগেট ও নদীসংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছিল। নিয়মিত অভিযান এই প্রবণতা কমাতে ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

মোঃ ইয়ামিন তজুমদ্দিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...