তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৩
২৩৭
ফখরে আজম, পলাশ, তজুমদ্দিন থেকে: ভোলার তজুমদ্দিন উপজেলার হাজীকান্দি ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মঞ্জু (৪০), পিতা জেবল হক—তিনি গ্রামীণ উন্নয়ন সংস্থা থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার পথে প্রতারণার মাধ্যমে ছিনতাইয়ের শিকার হয়েছেন।
ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মঞ্জু তজুমদ্দিন মুচি বাড়ির কোনা এলাকা পার হয়ে অনিল সাধুর মন্দিরের পূর্ব পাশে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি তাকে আটকিয়ে বলেন,
“আমি অফিসে নাই, আপনি কিভাবে টাকা নিয়ে এলেন? এখানে টাকার হিসাব মেলে না। অফিসে যেতে হবে।”
ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে মঞ্জু মোটরসাইকেলে ওঠেন। পথিমধ্যে ছিনতাইকারী কৌশলে নিজের মোবাইল ফোন মাটিতে ফেলে দিয়ে বলেন, “মোবাইলটা উঠাইয়া নেন।”
মঞ্জু নিচে নেমে মোবাইল তুলতে ঝুঁকতেই মোটরসাইকেলযোগে টাকাসহ দ্রুত পালিয়ে যায়।
পরে মঞ্জু ছিনতাইকারী রেখে যাওয়া মোবাইলে সংরক্ষিত নম্বরে কল দিলে ফোনের অপরপ্রান্তে থাকা এক যুবক জানান—এ মোবাইলটি তাদের, যা তিনদিন আগে ভোলার বেলু মিয়া এলাকা থেকে চুরি হয়েছে এবং ভোলা সদর থানায় এ বিষয়ে একটি জিডি রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মঞ্জু তজুমদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক