অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে ভোলায় বিক্ষোভ মিছিল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৩৫

remove_red_eye

২৮৬

বাংলার কণ্ঠ ডেস্ক : ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবীতে ভোলায় ফের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমা’আর নাজাম শেষে শহরের খলিফা পট্টি জামে মসজিদের সামনে থেকে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে নতুন বাজার প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও অংশগ্রহণ করে।
এ সময় বক্তব্য রাখেন ভোলা থিয়েটারের সাধারণ সম্পাদক তালহা তালুকদার বাঁধন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান ও ইয়াসির আরাফাত, শিবিরের শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক মো. অন্তর হাওলাদার, পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার পরিচালক মো. নেওয়াজ শরীফ, ভোলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম ইসলাম আসিফ, ছাত্রদলের সদস্য জিদান আনাবীর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবিতে ভোলার একদল তরুন ঢাকায় গিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ তারা বৃহত্তর সমাবেশের ডাক দিয়েছে। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদের সমর্থনের পাশাপাশি সরকারকে এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। সবশেষ তারা সরকারকে হুঁশিয়ারী করে বলেন, যদি এই গণদাবি সরকার না মানে নেয়, পরবর্তীতে আমরা ভোলার বাহিরে গ্যাস নেওয়াসহ জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

এসময় জাতীয় যুবশক্তির সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, শিক্ষক মো. ইয়াছিন শরীফ ও মো. আকতার হোসেন, ভোলা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মেসকাত আহাম্মেদ, সদস্য মো. তানজিন হোসেন, সুজন হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মোঃ ইয়ামিন ভোলা সদর

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...