অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের বদলিজনিত বিদায় সংবর্ধনায়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ রাত ০৮:২৯

remove_red_eye

৩৩৪

মোঃ মহিউদ্দিন : ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় ভোলা পুলিশ লাইন্স ড্রিলসেডে। পুলিশ মিডিয়া সেল, ভোলা আয়োজিত এ বিদায় অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ এবং আবেগঘন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ( লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ। বিদায়ী অতিথি ও সভাপতি ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ লাইন্সে উপস্থিত অফিসার, ওসি, ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের পেশাগত জীবনের স্মরণীয় সাফল্য, মানবিক কর্মশৈলী ও দৃঢ় নেতৃত্বের প্রশংসা করেন। অনেকেই আবেগাপ্লুত হয়ে তাঁর সহনশীলতা, সততা, দক্ষতা ও জনবান্ধব policing–এর নানা দৃষ্টান্ত স্মরণ করেন। বক্তাদের বক্তব্যে বারবার উঠে আসে—তিনি ছিলেন একজন সৎ, মেধাবী, কর্মঠ ও সাহসী অফিসার; যাঁর নেতৃত্বে ভোলা জেলা পুলিশ নতুন গতি ও ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া পেয়েছে।
সমাপনী বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয় বলেন, “ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য এক অনন্য সম্মান। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মধ্য দিয়ে কাজ করার চেষ্টা করেছি সর্বদা। দায়িত্ব পালনের পথে কোনো ভুল-ত্রুটি অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকলে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি ভোলাবাসী ও জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
ভোলার মানুষ ও পুলিশ সদস্যদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রইল পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের কর্মময় পথচলা—যা ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...