অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে: ভোলায় উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৯

remove_red_eye

২২৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন— “সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আমরা এতে সফল হবো।”

শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ কার্যক্রম সমাপ্তির কৌশল নির্ধারণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন শিক্ষকরাই প্রাথমিক শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। শিক্ষকদের অবস্থার উন্নতির জন্য আমরা সর্বদা কাজ করছি। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা দিতে আমরা সক্ষম হয়েছি।”

নতুন বই প্রসঙ্গে তিনি বলেন—“এবার জানুয়ারির শুরুতেই সব শিক্ষার্থী নতুন বই হাতে পাবে। কারণ বই ইতোমধ্যে জেলা পর্যায়ে পৌঁছে গেছে।”

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র বিষয়ে তিনি জানান, যেসব বিদ্যালয় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হবে, সেগুলো মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে।”

সেমিনারে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপদেষ্টা জেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...