মো: ইয়ামিন
প্রকাশিত: ৩০শে নভেম্বর ২০২৫ রাত ১১:১৯
২৮৭
মোঃ ইয়ামিন : ভোলা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। রবিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভ্যর্থনা এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত এসপিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি ভোলার ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ওসি এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচিতি বিনিময় করেন। একই সঙ্গে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক–এর কাছ থেকে জেলার দায়িত্বভাবে গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত এসপি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করা, আইন–শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং জনগণকে নিরাপদ সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ২৫তম বিসিএস পুলিশ ক্যাডার শহিদুল্লাহ কাওছার তাঁর দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম, দক্ষতা ও সৎ নেতৃত্বের পরিচয় দিয়েছেন। ভোলায় যোগদানের আগে তিনি বান্দরবন জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন পুলিশ সুপারের যোগদানকে ভোলার জননিরাপত্তা ও আইন–শৃঙ্খলা ব্যবস্থার জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন জেলার কর্মকর্তারা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত