অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে মুজিববর্ষ উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

আবদুল আজিজ

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২০ রাত ১০:৪৪

remove_red_eye

৭৮৩

আবদুল আজিজ, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে পৌর প্রাথমিক বিদ্যালয়ের  ২ শত ৫০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে বোরহানউদ্দিন পৌর মিলনায়তনে ওই  পোষাক বিতরণ করা হয়েছে। ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই পোষাক তুলে দেন। ওই সময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের আতœার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, পৌরসভার সচিব প্রণয় কুমার সাহা, সহকারী প্রকৌশলী আ. সাত্তার প্রমুখ।
বক্তৃতা ও পোষাক বিতরণ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, পৌর শহর মসজিদের খতিব মা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...