তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২০ রাত ১০:৪৮
১০৪৯
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় সাগরের লঘুচাপ ও অমাবস্যার জোয়ারের প্রভাবে চরাঞ্চলসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেড়ীবাঁধ, কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছসহ বিভিন্ন প্রকল্প ও স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের জোয়ারে উপজেলার স্লইস গেট, গুরিন্দা ও মহেশখালী এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া উপজেলার জন বসতিপূর্ণ চর মোজাম্মেল, চর জহিরউদ্দিন সহ বিভিন্ন চরাঞ্চল ডুবে যায়। এতে কাঁচা ঘরবাড়ি, পুকুরের মাছ, রাস্তাঘাট ও আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাটিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ।
চর মোজাম্মেলের বাসিন্দা ওজিউল্লাহ মাঝি জানান, জোয়ারের প্রভাবে দুলাল বাজার, মুক্তিযোদ্ধা বাজারসহ পুরো চর ডুবে যায়। মাছ গবাদিপশু সহ সরকারি বিভিন্ন প্রকল্প ক্ষতিগ্রস্থ হয়।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, শশীগঞ্জ ¯øুইসগেট, গুরিন্দা, মহেশখালীসহ কয়েকটি স্পটে বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। যেকোনো সয়য় জোয়ারের পানিতে জনপদ প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এছাড়া অতি বৃষ্টির কারনে অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান জানান, জোয়ারের পানি অধিক বৃদ্ধি পাওয়ায় তজুমদ্দিনের অনেক পরিবার পানি বন্দী হয়ে পরেছে, ইউএনও মহোদয়ের নির্দেশনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও তালিকা তৈরীর কাজ চলছে।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, জন বসতিপূর্ণ চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানিতে এসব এলাকার সরকারী প্রকল্প ও সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থদের সহযোগীতার ব্যবস্থা নেয়া হবে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২ উপ সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, তজুমদ্দিনে বেড়ীবাঁধে বøক ও জিও ব্যাগ কাজ চলমান আছে। ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত