অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ১২ ডিসেম্বর

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

৪৩৫

মলয় দে : ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু স্বাক্ষরিত এক নোটিশে ২০২৬ সালের ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের এই তফসিল প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ ও ৩ ডিসেম্বর প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ৪ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৬ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ, মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানসহ সকল কার্যক্রম অনুষ্ঠিত হবে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে।
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমাদানের সময় প্রত্যেক প্রার্থীকে অবশ্যই এসোসিয়েশনের ভোটার পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়ন ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা, আর অন্যান্য পদের জন্য ১ হাজার টাকা। মনোনয়ন ফি অফেরতযোগ্য।
নির্বাচনে মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হবে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং তিনজন নির্বাহী সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নজরুল হক অনু ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে একটি অবাদ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...