অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-বরিশাল সেতুর দাবিতে দূরপাল্লার পণ্যবাহী পরিবহন আটকে দিল ছাত্রজনতা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৩

remove_red_eye

২৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতুর দাবীতে ভোলার ওপর দিয়ে যাতায়াতকরা পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান আকটে দিয়েছে ছাত্রজনতা।দূর পাল্লার এ সকল গাড়ী আকটে দেওয়ায় স্থবির হয়ে পড়েছে ভোলার উপর দিয়ে অন্যান্য জেলায় যাতায়াতকারী পরিবহন ব্যবস্থা।

এ সময় দূরপাল্লার ট্রাক, পণ্যবাহী যানবাহন আটকে পড়ে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সড়কের মাঝখানে অবস্থান নিয়ে সেতু নির্মাণের দাবিতে আন্দোলনরত ছাত্রজনতা স্লোগানে মুখরিত করে রাখেন পুরো এলাকা।
 আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে ভোলা সদরের পরানগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বরোড চত্বরে পূর্ব ঘোষিত করিডোর অবরোধ কর্মসূচিতে এ সকল গাড়ী আটকে দেওয়া হয়। 

আটকে পড়া ট্রাকের চালক মো. হোসাইন ও মো. বাবুল জানান, ট্রাকে কারখানার কাঁচামাল নিয়ে আমরা ভেদুরিয়া ফেরিঘাট হয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে যাওয়ার জন্য এসেছি। এসে এখন আন্দোলনের মুখে পড়েছি, আন্দোলনকারীরা বলেছে এ রাস্তা বন্ধ, তাই ট্রাক নিয়ে বসে আছি। সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পাড়লে কোম্পানি এবং আমাদের নিজেদের লোকসান হবে। কোম্পানি আমাদেরকে প্রতি ট্রিপে নির্দিষ্ট পরিমাণে রোড খরচ দেয়, এর বাহিরে দিবে না। বাকি রোড খরচ নিজেদেরকেই বহন করতে হবে। জানিনা কখন ট্রাক ছাড়বে।

আটকে পড়া অন্যান্য চালকরা বলেন, ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলকারীরা আমাদেরকে আটকে দিয়েছে। এটি আামাদের জন্য ভোগান্তীর কারন। তবে আমরাও চাই ভোলা-বরিশাল সেতু হোক। এটি হলে আমাদের জন্যও ভালো হবে। ফেরিঘাটে আমাদেরকে ভোগান্তীতে পড়তে হবে না। আমরা সহজেই যাতায়াত করতে পারবো।

অপরদিকে আন্দোলনকারী মো. শরীফ হাওলাদার বলেন, বাইরের জেলার যে সকল গাড়ী ভোলার উপর দিয়ে অন্য জেলায় যাতায়াত করে সেগুলোকে আমরা আটকে দিয়েছি। তবে ভোলাতে আসা-যাওয়া করা গাড়ীগুলো চলাচল করবে। এটি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। বৃহস্পতিবার আমাদের কর্মসূচি হলো ভোলার জেলা প্রশাসক কার্যালয়সহ সাত উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থান কর্মসূচি। দিন যতো যাবে সরকার যদি আমাদের সাথে না বসে তাহলে আন্দোলন আরো কঠোর হবে।

আন্দোলনকারী মো. রাহিম ইসলাম বলেন,  ভোলার ২২ লাখ মানুষকে জিম্মি করে রাখার কোনো অধিকার নেই। ভোলা বরিশাল সেতুর দাবীতে আমার শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এর মধ্যে আমরা পায়ে হেঁটে ও নদীতে সাঁতার কেটে ১১ দিনে প্রায় ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা অভিমূখে লংমার্চ করেছি। ঢাকার শাহাবাগে অবস্থান কর্মসূচি পালন ও সমাবেশ করেছি। সেখান থেকে আমার ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভোলায় এসেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের দাবির বিষয়ে কোনো কিছুই বলা হয়নি। তাই আমার নতুন করে আবারও কর্মসূচি দিয়েছি। আমি দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাবো। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...