অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৩১

remove_red_eye

২৭৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন থানার হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার বিকালে কোষ্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ নাজমুল (২৮)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সিদ্দিক।
জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কোস্ট গার্ড আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এবং তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোঃ ইয়ামিন

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...