হাসনাইন আহমেদ মুন্না
প্রকাশিত: ৬ই ডিসেম্বর ২০২৫ রাত ০৯:০৪
৬৪৯
হাসনাইন আহমেদ মুন্নাঃ ভোলায় বিশিষ্ট চিকিৎসক ডাঃ খালিদ হাসান অমি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে ভোলা আইনজীবী সমিতির হলরুমে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০০০ ব্যাচ তাকে এই সংবর্ধনা দেয়।
ডাঃ খালিদ হাসান রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’র সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলজি) কর্মরত রয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ডাঃ খালিদ হাসান অমি ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন।

তিনি ভোলা সদর রোডের আমানত পাড়ার বাসিন্দা সাবেক কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল খালেক ও ভোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক হাসনাহেনা বেগমের একমাত্র ছেলে। ডাঃ খালিদ হাসান অমি থাইরয়েড, মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ। প্রতি শুক্রবার তিনি ভোলা সদর রোডের মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটালে রোগী দেখেন। তিনি যেন দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত