মো: ইয়ামিন
প্রকাশিত: ৭ই ডিসেম্বর ২০২৫ রাত ০৯:৫৭
২৬০
মোঃ ইয়ামিন : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চরফ্যাশনের ৯নং চরসামাইয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি বলেন, দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি। তিনি আমাদের সবার হৃদয়ের নেতা তার সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা।
তিনি আরো বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি শেখ হাসিনার মত কথায় কথায় সমালোচনা ও বদনাম করেন না। আজ পর্যন্ত শেখ হাসিনা কে উদ্দেশ্য করে একটা বাজে মন্তব্য করেননি খালেদা জিয়া। তিনি আরো বলেন, আপনারা সর্তক থাকবেন, ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি। প্রতিটি ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব প্রমুখ।
দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও আলেমরা। মাহফিল শেষে দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত