অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনের শশীভূষণ ও দক্ষিণ আইচায় এবিএফজি এর আঞ্চলিক কমিটি ঘোষণা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে আগস্ট ২০২০ রাত ১০:০৯

remove_red_eye

৯১৩



এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর  পৃথকভাবে শশীভূষণ ও দক্ষিণ আইচায় আঞ্চলিক কমিটি ঘোষণা করা  হয়েছে।
শনিবার (২২আগস্ট) সকাল সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার বেগম রাহিমা ইসলাম কলেজ মিলনায়তনে ও বেলা সাড়ে ১২টায় দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে এবিএফজি এর প্রতিষ্ঠাতা তৌকিদ সাব্বিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম রহিমা ইসলাম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মিলন ঘোষ, দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।
অন্যান্য অতিথিদের মধ্যে  চরফ্যাশন অঞ্চল কমিটির সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, সাধারণ সম্পাদক রাফসান কায়সার রবি, সাংগঠনিক সম্পাদক নাঈম আহমেদসহ অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ। এসময় এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর সহ প্রতিষ্ঠাতা আবদুল আজিজের সঞ্চালনায় বক্তারা বলেন,ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বিপ দেশ গ্রীণল্যান্ডে প্রতি মিনিটে দশ লাখ টন বরফ গলছে। মেরু অঞ্চলের এ বরফ গলে নদী ও সাগরের পানি বৃদ্ধি করছে। ফলে দেশে দেশে আজ বন্যা খরা ও সাইক্লোনে মানুষ আজ ধ্বংসের সম্মুখ প্রান্তে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিবেশ বিপর্যয়ের হাত থেকে সবুজ পৃথিবীকে বাঁচাতে হলে নবীন প্রজন্মের অংশগ্রহণে বিশেষ ভূমিকা পালন করতে হবে।  আঞ্চলিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক সমহ্নয়ের মাধ্যমে সর্বস্তরের সাধারণ জনগনের মাঝে জলবায়ুর পরিবর্তন ও এর বিরূপ প্রভাবে পরিবেশ বিপর্যয় নিয়ন্ত্রণে প্রচার ও প্রচারণার মাধ্যমে সবুজ অরন্য গড়ে তুলতে হবে। আর তাই পরিবেশ সংরক্ষণে এসোসিয়েশন অব বাংলাদেশ ফ্রেশার জেনারেশন এর ভূমিকাও প্রশংসনীয়।  পরে শশিভূষণে তারেক পন্ডিত সভাপতি,সম্পাদক শরীফ মহাজন ও সাংগঠনিক আল-আমীন শাকিল এবং দক্ষিণ আইচায় সভাপতি মোঃ আশরাফ তুহিন ও মোঃ মির রাহুলকে সম্পাদক করে  পৃথকভাবে ৫১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরাসহ স্কুলে গাছের চারা রোপণ করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...