অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৭

remove_red_eye

৩৪৮

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার  সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এরপর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে প্রত্যেকটি পরিবার থেকে প্রতিরোধ শুরু করতে হবে। এছাড়া দুর্নীতি প্রতিরোধের জন্য সবাইকে স্বোচ্ছার হতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত আলোচনা করলে শিক্ষার্থীরাও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হবে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাহমুদ হাসান লিটন'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজওয়ানুল হক , সমাজ সেবা কর্মকর্তা মুহাম্মদ মাসুদ তালুকদার,  ওসি (তদন্ত)  মাসুদ হাওলাদার , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কুন্তলা সিকদার, সাবেক  সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলালসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...